
আজ ০৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) বিকাল ৪ঃ০০ ঘটিকায় বন্দর থানাধীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম স্নান ঘাট এর পাশে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব/
২০২৫ এর ডিউটিতে নিয়োজিত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট এবং অন্যান্য জেলা থেকে আগত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডিউটিতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply