
লাঙ্গলবন্দ মাহাঅষ্টমী পূণ্যস্নান ২০২৫-এর শেষ পর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ ৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বন্দর উপজেলার বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পূণ্যস্নান বাস্তবায়ন ও সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
জেলা প্রশাসক মহোদয় পূণ্যস্নানের বিভিন্ন ঘাট পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করেন এবং সুষ্ঠু ও নিরাপদভাবে পূণ্যস্নান সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply