1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

 

 

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

২৯শে মার্চ শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়াডের সানার পাড় এলাকার ওসমান গনি রোডের কেন্যালপাড় বালুর মাঠে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন বি এন পি জনগনের দল, জনগন যেভাবে বলে বি এন পি সেই ভাবে চলে। দীর্ঘ বছর যাবত আমরা প্রতিবাদ করতে পারিনি জনগণের কথা বলতে পারিনি, প্রতিবাদ করলে হত্যা মামলার শিকার হতে হয়েছে গুলি খেতে হয়েছে। আপনারা বি এন পি কে ভোট দিবেন আপনাদের কথায় বি এন পি পরিচালিত। তিনি বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।

 

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উক্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সিদ্দিকগঞ্জ থানা কমিটি এবং মোহাম্মদ কামাল হোসেন যুগ্ন আহ্বায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটি এছাড়াও আরও উপস্থিত ছিলেন জিসপ এর সদস্য মো: লাল মিয়া ও সদস্য মো: করিম সহ আরও অনেক নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost