1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় আহত : দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতুরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন ৷

এছাড়াও তিনি আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।

জাকির হোসেন বাদশা প্রতিদিনের ন্যায় রোববার (৩০ মার্চ) সকালে মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে উপজেলার ফায়ার স্টেশন এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন ৷

খবর পেয়ে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তার সহকর্মিরা বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন ৷

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রতি জাকির হোসেন বাদশার পরিবারবর্গ দ্রুুত তার সুস্থ্যতা কামনায় সকলের প্রতি দোয়া কামনা করেন ৷

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost