1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মতলবে এতিম ও হাফেজদের নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের ইফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আমেরিকা প্রবাসী চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর উদ্যোগী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ বৃহস্পতিবার ফরজীকান্দি আল আমিন এতিমখানা ও মহিলা এতিমখানার দু’শতাধিক এতিম, হাফেজ ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর পরিবার, আত্মীয়-স্বজন সহ এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় এই ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয়।

ফরাজীকান্দি দরবার শরীফের বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরজীকান্দি দরবারের বর্তমান পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজাদ সরকার, উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেস মাস্টার, ফরাজীকান্দি আল-আমীন এতিমখানার আবাসিক কর্মকর্তা ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি  বিল্লাল হোসেস রনি, স্থানীয় জনপ্রতিনিধি ইসমাইল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost