1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্ছল ব্যক্তি আছেন দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পাইনাদি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন নুরু,
আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,
নারায়ণগঞ্জ মহানগর সাবেক সহসভাপতি মুয়াজ হোসেন মানিক, এনামুল হক পিন্টু, জসিম উদ্দিন, সাকের আহমেদ সোহান, সেলিম, জাবেদ, মাহাবুর রহমান মিলন, গাজী সোহান, আরিফ উল্লাহ, আবু নাইম মন্টু, আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক গাজী মনির হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। hi

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost