1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে পরিদর্শন ডিসি জাহিদুল ইসলাম মিঞার 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

২১ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান ২০২৫ উপলক্ষে বন্দর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, পূণ্যস্নান বাস্তবায়ন ও সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
জেলা প্রশাসক পূণ্যস্নানের বিভিন্ন ঘাট পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পূণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আয়োজকদের নির্দেশ দেন। পাশাপাশি, ঘাট এলাকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost