
অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা হয়। ইফতার বিতরণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয় খানপুর বালুর মাঠ সংলগ্ন করবি সিটি প্লাজায় সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিতরণ এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী
এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি মোঃ শফিকুল ইসলাম আরজু ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা সাংবাদিক ও মানবাধিকার নেত্রী দেওয়ান প্রীতি।
১৯ রমজান (২০ মার্চ) বৃহস্পতিবার ৪ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বুবলি’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমু আক্তার, শিউলী কাশেম, মাকসুদা আক্তার, মাহমুদুল হক,আবৃত্তি শিল্পী সবুজ রায়,মোঃ সোহেল, সুইটি আক্তার, পপি বেগম। এছাড়াও অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন
সাদিয়া আফরিন তমা, জিয়াসমিন আক্তার সীমা,ইমা শেখ ইমু,ইভা রহমানসহ প্রমূখ।
Leave a Reply