1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ডিসির বাংলোর সামনে ছিনতাইকারীর অভয়ারণ্য : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

ডিসির বাংলোর সামনের সড়কে প্রায়ই ছিনতাই এর ঘটনা শোনা যায়। পুলিশ প্রশাসন টহল ও নজরদারিতে রাখার পরেও কোন ফাঁকে ছিনতাইকারী চক্রটি এই কাজগুলি করে ওই রাস্তাটির ভাবমূর্তি ক্ষুন্ন করছে। পাশেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর বাসভবন বাংলো।

নারায়ণগঞ্জের সচেতন মহল ওই রাস্তারিসহ নারায়ণগঞ্জের সব জায়গায় পুলিশ প্রশাসনের টহল বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সামনে ঈদ। তাই এই ঈদ কে কেন্দ্র করে ছিনতাইকারী চক্রটি উঠে পড়ে লেগেছে ছিনটাই করার জন্য।

নারায়ণগঞ্জের কালিরবাজারে ট্রেন স্টেশনে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি।

বৃহস্পতিবার (২০ মার্চ ) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর খানপুরে ডিসির বাংলো সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া কিল্লারপুলস্থ ডিপিডিসির অফিসের কর্মচারী মো. সজিব মিয়া বলেন, গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী সন্তানসহ রওনা হয়েছিলেন কমলাপুরের ট্রেন ধরতে। নারায়ণগঞ্জের ট্রেন স্টেশনে যাওয়ার পথে ভোর সাড়ে ৫ টার দিকে তাকে বহনকারী অটোরিকশা থামিয়ে দেয় হোন্ডা আরোহী তিনজন ছিনতাইকারী। যাদের হাতে ছিলো বড় আকারের ২ টি ধারালো ছুরি। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তার সাথে থাকা মোবাইল ও নগদ দুই হাজার টাকা, তার স্ত্রীর কানের দুল ও আংটি সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, এখানে পুলিশের নজরদারী কম থাকে এবং পূর্বে ছিনতাই হলেও প্রত্যক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে ছিনতাইকারীরা এ স্থানটিকে তাদের ছিনতাইয়ের জন্যে বেছে নিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জবাসী মনে করেন যেহেতু এই রাস্তাটির পাশেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাংলো যেহেতু তার ভাবমূর্তির কথা চিন্তা করে এই রাস্তাটিতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost