1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমি মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost