1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আসলাম সানির বিরুদ্ধে গ্যাস চুরির মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে বুস্টার দিয়ে পোশাক কারখানায় গ্যাস চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করে বারবার গ্যাস চুরির অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান।

মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন ফতুল্লার শাসনগাঁ এলাকায় অবস্থিত মেসার্স অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস ১০ কোটি ১২লাখ টাকা বিল পাওনা থাকায় তাদের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর কারখানার মালিক আসলাম সানি অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন। বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। তারপর আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে অবন্তী কালার টেক্স কারখানায় অবৈধ সংযোগের সন্ধান পায়। এ সময় ওই সংযোগ থেকে বিপুল পরিমাণের গ্যাস টেনে নেওয়ার বুস্টার উদ্ধার করেন। এতে কর্মকর্তাদের দাবি বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারে সরকারের ৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, বুস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা গ্যাসের চাপ কম থাকলেও তা দিয়ে টেনে প্রয়োজনমতো গ্যাস ব্যবহার করা যায়। এতে আশপাশের গ্রাহকরা প্রয়োজন মতো গ্যাস পাবে না। এটা দুর্ধর্ষ চুরি বলা যায়। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, যারা গ্যাস বিদ্যুৎ চুরি করবে তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছে গ্যাস বিদ্যুৎ অথবা থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost