
১৫/০৩/২০২৫ তারিখে রোজ শনিবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মেহেরপুরের যৌথ উদ্যোগে গাংনী উপজেলার ০৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ৪টি ইটভাটা হতে সর্বমোট ৯,০০,০০০ /- টাকা জরিমানা আদায়পূর্বক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রীতম সাহা।প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: মোজাফফর খান। সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী,আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ সার্বিক সহায়তা করেন।
Leave a Reply