
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ-এর ” গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রম চলছে দুর্বার গতিতে । আজ ১৩ মার্চ, বৃহস্পতিবার, পবিত্র মাহে রমজানে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সাইনবোর্ড, ভুইগড়, জালকুড়ি, শিবুমার্কেট এলাকা ও লিংক রোড থেকে অপসারন করা হয় প্রায় ৯ ট্রাক ব্যানার,ফেস্টুন,প্ল্যাকার্ড। সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে পরিণত করতে জেলা প্রশাসন,নারায়ণগঞ্জ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।নারায়ণগঞ্জবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।এবং তার এই কর্মসূচির পাশে থাকার ও যেকোন ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই এক লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্বোধন করা হবে জেলা প্রশাসন এর পক্ষ থেকে। এবং নারায়ণগঞ্জ কে গ্রীন এন্ড ক্লিন ও জোন করতে যা যা করা প্রয়োজন তা সবই করবেন বলে পরিকল্পনা হাতে নিয়েছেন।
Leave a Reply