
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা সমাজ ও দেশেরই লোক। কীভাবে স্থিতিশীলতা আসবে, কীভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে এগোব, যদি আমাদের ওপর আস্থা না থাকে?’
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর আমাদের অবস্থা কী ছিল, তা আপনারা জানেন। কিছু সিনিয়র কর্মকর্তার অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। ফলে সারাবিশ্বে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ পুলিশ এত নির্মম হলো কীভাবে?’
তিনি আরও বলেন, ‘কিছুসংখ্যক ব্যক্তির উচ্চাভিলাষ ও অন্যায় আনুগত্যের কারণে পুলিশ বাহিনীকে মূল্য দিতে হয়েছে। অনেক সদস্য জীবন হারিয়েছেন। যারা অন্যায় করেছেন, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তবে যারা বাধ্য হয়ে কাজ করেছেন, তারা আদালতের ন্যায়বিচার পাবেন বলে আমি বিশ্বাস করি।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর মানুষ পুলিশকে আগের মতো বন্ধু ভাবতে পারছে না। এখনো আইন প্রয়োগ করতে গেলে পুলিশের ওপর হামলা হচ্ছে, আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এমনকি ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ ছাড়া কোনো সভ্য দেশ চলতে পারে না। আইনশৃঙ্খলা না থাকলে ১৮ কোটি মানুষের কেউই নিরাপদ থাকবে না।
Leave a Reply