1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

সলিমুল্লা করিম সেলিম এর মায়ের মৃত্যুতে জামায়েত ইসলামির শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিম) এর মায়ের মৃত্যুতে শোক জানাতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নেতৃবৃন্দ তার বাসায় গেছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় দাদা সেলিমের বাসায় গিয়ে তারা শোক সমবেদনা জানান।

দাদা সেলিমের মায়ের আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, শ্যামল, সদর পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিকসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা দাদা সেলিম ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost