1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের মামুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

 

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যায়। একই সঙ্গে পালিয়ে যায় তার দোসররাও। সে সকল দোসররা পালিয়ে থেকে তাদের অনুসারীদের দিয়ে অর্থের বিনিময়ে দেশকে অস্থিতিশীল করতে হত্যা, ছিনতাই, ডাকাতি, লুটপাট, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর ফতুল্লার কুতুবআইল তথা ফতুল্লা শিল্পাঞ্চলের গডফাদার আকতার ও সুমনের অর্থায়নে ভাড়াটে কিলাররা গুলি করে মামুনকে হত্যা করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,
ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক ইমন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, এস,কে শাহিন, হারুনুর রশীদ হারুন, আরিফ প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost