1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ বাস্তবায়ন করেন‌।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিস, স্কাউট ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ছাত্র ও ছাত্রীরা।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় । ওরা অনেক সচেতন তাই আমাদেরকে অনেক সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost