
মতলব উত্তরে যুবদলে উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুু কামনা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দক্ষিণ গাজীপুর বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আ. মোকশেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে সকল ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত দেড়যুগ স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। স্বৈরাচার সরকারের পতন হলেও। তাদের দেড়যুগের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার। নির্বাচিত সরকারই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে।
তিনি আরোও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, আলী রাজ প্রধান, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন।
ইফতারের পূর্বে মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন’সহ দলের সব নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আহসান হাবিব।
Leave a Reply