1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ নেতাসহ ৪৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৪ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪৩ জনসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৪ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৪৩ জনসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৪ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃত হচ্ছে, আড়াইহাজার পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাছেন আলী (৫৩), সোনারগাঁও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাসির উদ্দিন (৫১), ওসমান গণি (৬০) ও কাউসার হামিদ দরপন (৫০)।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost