1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোয়ালদী শাহী মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে ৫০৬ বছরের পুরনো সুলতানী শাসনামলের অনন্য মুসলিম স্থাপনা গোয়ালদী শাহী মসজিদ যথাযথভাবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

শুক্রবার সকালে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী ও শিক্ষিকা শামীমা নাসরিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী, মোমেন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “সোনারগাঁয়ে স্বাধীন সুলতানদের শাসনামলে ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই গোয়ালদী শাহী মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও বর্তমানে তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের স্তম্ভটি হেলে পড়েছে, যা যেকোনো সময় ধসে যেতে পারে। এছাড়া চার কোণের চারটি স্তম্ভের উপরের গোলাকার গম্বুজ ইতোমধ্যে ধসে পড়েছে।”

তারা আরও বলেন, “এই ঐতিহাসিক মসজিদটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সোনারগাঁ অঞ্চলের প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হলে পর্যটকরা সহজেই এসব স্থান পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই উদ্যোগ গ্রহণ করে, সেই দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, এর আগে গত ৩১ জানুয়ারি ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’ পানাম সেতু সংরক্ষণের দাবিতে মানববন্ধন করে। পরবর্তীতে ৬ মার্চ সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি উপদেষ্টা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের দায়িত্বে থাকা কাস্টোডিয়ানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost