1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোঃ জাহিদুল ইসলাম মিয়া

 

আজ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক সহায়তার হাত বাড়িয়ে তিনজন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

প্রথমজন নাছিমা, যিনি মিজিমিজি, সিদ্ধিরগঞ্জের আটি আব্দুর করিমের বাড়ির বাসিন্দা। স্বামীহারা এই সাহসী নারী দুই সন্তানের জননী, যিনি জীবিকার তাগিদে অটো চালিয়ে সংগ্রাম করে চলেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দ্বিতীয়জন মোসা. নাজমা বেগম, যিনি কুতুবপুর, ফতুল্লার বাসিন্দা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে ১০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়, যা তাঁর সুস্থতার পথে কিছুটা হলেও সহায়ক হবে।

তৃতীয়জন সানজিদা ইসলাম, যিনি বন্দর থানার চরঘারমোরা এলাকার বাসিন্দা। এক সন্তানের জননী সানজিদার জীবন সংগ্রাম আরও কঠিন, কারণ তাঁর স্বামী তাঁকে পরিত্যাগ করেছেন। সন্তানকে নিয়ে একা লড়াই করা এই মায়ের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসন তাঁকে ১০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করে, যাতে তিনি কিছুটা স্বস্তি পান এবং জীবনের কঠিন পথ চলায় শক্তি অর্জন করতে পারেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost