1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ফতুল্লায় অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বক্তাবলীর মেসার্স নবীন ব্রিকস ম্যানুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost