
মানবাধিকতায় ও মানবিক সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায়
মানবাধিকার সংগঠন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে মানবাধিকার সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন উক্ত সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
উক্ত সম্মাননা প্রদানের সময় হিউমান এইট ইন্টারন্যাশনালের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে জেলা প্রশাসক জানান আমরা যানজট নিরসনের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে কাজ করে যাচ্ছি ইতিমধ্যে এর সুফল জনগন ভোগ করছে, চানমারি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা এর পূর্ণনির্মাণের কাজ হাতে নিয়েছি। শীঘ্রই নারায়ণগঞ্জ আইন কলেজের সংস্কারের কাজ শুরু হবে আশা করি। আইন-শৃঙ্খলাউ ন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় তিনি উপস্থিত সকলকে তথ্য দিয়ে সহায়তা করার আশা ব্যক্ত করেন। এর পরিপেক্ষিতে এফএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন যাত্রীরা অন্য ১১ মাসের যানজটে পড়ে যতটা বিরক্ত হয়, রমজান মাসে এর চেয়েও বেশি বিরক্তি বোধ করেন, অনেকেই পরিবারের সাথে ইফতারির জন্য বাসার উদ্দেশ্যে রওনা করেন তাই যাতে সঠিক সময়ে বাড়িতে পৌছায়ে ইফতারি করতে পারে সেজন্য নারায়ণগঞ্জ ট্রাফিক ও কমিউনিটি পুলিশ এর ব্যবস্থা থাকবে যানজট নিরসনে এবং নিয়ম শৃঙ্খলা ভাবে গাড়ি চালানোর জন্য। তাই আপনি যদি কিছু আনসার বাহিনী দিয়ে ট্রাফিক পুলিশদের সহযোগিতা করেন তাহলে যানজট নিরসনে অনেক উপকার হবে এবং লাখো জনগন সুফল ভোগ করতে পারবে।
Leave a Reply