1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

মতলব উত্তরে নিখোঁজের ৯ দিন পর ফসলী জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় নিখোঁজের নয়দিন পর রহিমা (৭০) নামে এক বৃদ্ধার মরদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে ফসলী জমির পুকুরপাড় থেকে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম তালতলী গ্রামের মৃত আ. রাজ্জাক ঢালীর স্ত্রী।

পরিবারের লোকজন জানান, বুধবার বিকেলে উপজেলার তাললতলী গ্রামে ফসলী জমির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

খবর পেয়ে মতলব থানার এসআই দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মেয়ে কামরুন্নাহার জানায়, আমার মা (রহিমা বেগম) ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

তিনি গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিঁখোজের পর থেকেই স্বজনরা সামাজিক যোগাযোগের মাধ্যমে মাইকিং করে অনেক খোঁজাখোঁজি করে তাকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহত রহিমা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তেরর জন্য চাঁদপুর সদর হানপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost