
৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানসহ আটক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫ হাজার ৯২০ কেজি) পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এ পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের শিমরাইল পুলিশ ক্যাম্পে প্রেস প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী এসব তথ্য জানান।
এসময় পুলিশ কাভার্ড ভ্যানের চালক মো. এরশাদ হোসেন (৩৮), হেলপার মো. বাবুকে (২০) আটক করা হয়৷

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন এর চালানটি ঢাকার চকবাজার থেকে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সি মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানির হাট এলাকায় যাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন জব্দ করা হয়।
Leave a Reply