1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্খা বাস্তবায়নে বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন, শীতলক্ষ্যা নদীর দূষণ প্রতিরোধ, যানজট নিরসন, মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের উপদ্রব হ্রাসসহ বিভিন্ন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী হোসেনে আরা, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক’সহ জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ, সাংবাদিক প্রতিনিধি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের উপর নির্মিত ডকুমেন্টারি “জুলাই অনির্বাণ” প্রদর্শণ করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost