1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান

— ডা. একেএম মাহবুবুর রহমান

চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডশনের আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে।

এ উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) রাতে শহরের এলিট চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ একে এম মাহবুবুর রহমান।


তিনি বক্তব্যে বলেন, এখানে আমরা সবাই ভাই ভাই। এখানে কেউ বড় কেউ ছোট তা নয়। এখানে আমরা সবাই সমান। আমাদের মূল সূত্র হবে আমরা মতলবের সবাই।

তিনি আরো বলেন, দায়িত্ব যাকে দিবে সে যেন চালিয়ে নিতে পারে। আমাদের বড় কোন টার্গেট নেই আমরা হয়তো বছরে ৪/৫ টা প্রোগ্রাম করবো। আমাদের মধ্যে লক্ষ্য থাকবে আমাদের ভাতৃত্বোবোধকে আরো ত্বরান্বিত করা।

দৈনিক প্রিয় চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম ও বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্তের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-

এপিপি অ্যাড. মনিরা চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর জিসান আহমেদ সরকার, সংগঠক ও সাংবাদিক বিপ্লব সরকার, ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার খবির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক আব্দুল আউয়াল মজুমদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মানসুর, আনিসুজ্জামান,  অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. শরীফ মাহমুদ সায়েম, কবি ও সাহিত্যিক নুরুন্নাহার মুন্নি, অ্যাড. সেলিম মিয়া, অ্যাড. আলামিন উজ্জ্বল, সাংবাদিক নুর মোহাম্মদ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost