1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

গভীর রাতে শীতার্তদের গায় কম্বল জড়িয়ে দিলেন জি এম সুমন মুন্সী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মোঃ জি এম সুমন মূন্সী। নিজ হাতে ছিন্নমূল দরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৮ডিসেম্বর) দিবাগত গভীর রাতে শিমরাইল, কাঁচপুর ও মৌচাক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকায় ১০০টি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।

এর আজ সকালে ৪নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকায় গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম দুর্ভোগে রয়েছেন শিমরাইল, কাঁচপুর ও মৌচাকে অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন জি এম সুমন মুন্সী।

কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী, জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব সফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost