1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না: অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু না হয়। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না। অপরাধীদের বিচার না হলে এদেশে আবার শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের জন্ম হবে। তাই তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যে সমাজে কেউ কারো দোকানে চাঁদা চাইবে না। কেউ কারো বাড়ি, জমি ও মিল-কারখানা দখল করবে না।

স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা দেশের মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে, রাজপথে গুলি করে মানুষ মেরে, এতো অন্যায় করেও শেখ হাসিনা একটা দিন জেল কাটতে চায়নি। পালিয়ে গেছে ভারতে। ভারত যদি তাকে ফিরিয়ে না দেয়, আমরা যেকোন মূল্যে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি মানুষের ভোটের বিশ্বাস করে। তাই মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের সময় পালিয়ে বেড়াচ্ছে, বাড়ি-ঘর ছাড়া হয়েছে, কিন্তু রাজপথ ছাড়ে নাই।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে মায়ের সন্তানরা জীবন
দিয়েছে। যে মায়েদের বুক খালি হয়েছে। যারা রক্ত দিয়েছে। তাদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিএনপি ক্ষমতায় না থেকেও রাজনৈতিক
প্রতিকোলতার মধ্যেও বিগত ১৫ বছর মানুষের পাশে দাড়িয়েছে। এখনো
দাড়াচ্ছে। ভবিষ্যতেও দাড়াবে।

নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লেয়াকত হোসেন লেকু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকের আহম্মেদ সোহান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন নূরু, যুবদল নেতা গাজী স্বপন, ছাত্রদল নেতা মোয়াজ হোসেন ও মানিক ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাবেক সাধারণ সম্পাদক, ফজলুর রহমান খান, সাবেক সহ সভাপতি এনামুল হক পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রাজ্জাক রাজু, সেচ্ছাসেবক দল নেতা মিলন, সিপলু গাজী মাসুম, সজিব, গাজী স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost