1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম মানুষ স্মরণ রাখবে : মো. জি এম সুমন মুন্সী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জিএম সুমন মুন্সী বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।’

একান্ত সাক্ষাৎকারে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জিএম সুমন মুন্সী এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে আমাদেরকেও একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মো. জি এম সুমন মুন্সী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শকে এদেশের মানুষ সারা জীবন স্মরণ রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটে গিয়েছিলেন। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়নে মাইলফলক ছিল। কিন্তু দেশি–বিদেশি ষড়যন্ত্রে এই চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে সফল রাষ্ট্রনায়ক হিসাবে শহীদ জিয়ার নাম এদেশের মানুষে অন্তরে গাঁথা থাকবে।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের কমিটি গঠনের কাজ চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost