
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নারায়ণগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত করে আলোচনা, স্বরচিত লেখা পাঠ, পুথিপাঠের আসর ও সম্মাননা প্রদানের জন্য নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব আয়োজন করা হয়।
১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে কাব্যকথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে
সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক খবরের পাতার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম অনুষ্ঠান উদ্বোধন করেন।
বিশিষ্ট কথাশিল্পী কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে ও নির্বাহী প্রতিষ্ঠাতা সভাপতি জালাল খান ইউসুফীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপ-পরিচালক এস এম শামীম আকতার।
বিশেষ অতিথির বক্তৃতা দেন, দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি, সংগীত পরিচালক এস এ শামীম, কবি আল হাফিজ।
Leave a Reply