1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

মানবাধিকার পদক পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

 

মানবাধিকার সংগঠক সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎকে নারায়ণগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদ সম্মাননা প্রদান করেন।

নারায়ণগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত করে আলোচনা, স্বরচিত লেখা পাঠ, পুথিপাঠের আসর ও সম্মাননা প্রদানের জন্য নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব আয়োজন করা হয়।

১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মানবাধিকারে বিশেষ অবদানের জন্য হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক আজকের নীরবাংলা’র নিবার্হী সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে কাব্যকথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে
সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

দৈনিক খবরের পাতার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম অনুষ্ঠান উদ্বোধন করেন।

বিশিষ্ট কথাশিল্পী কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে ও নির্বাহী প্রতিষ্ঠাতা সভাপতি জালাল খান ইউসুফীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপ-পরিচালক এস এম শামীম আকতার।
বিশেষ অতিথির বক্তৃতা দেন, দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি, সংগীত পরিচালক এস এ শামীম, কবি আল হাফিজ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost