1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

মতলব উত্তরের ফতেপুর পশ্চিমে স্মরণ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে

 

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে ৮ নভেম্বর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভাকে সাফল্য মণ্ডিত করার লক্ষে এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়োজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসবে এটাই আমাদের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল, যুবদলের যুগ্ম আহবায়ক লিটন পাটোয়ারী, পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন সরকার, সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, মরহুম সলিম উল্ল্যাহ লাভলুর বড় ভাই আহসান হাবীব নান্টু, ফরাজি কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাহাদাত হোসেন প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম প্রধান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost