1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

চাঁনমারীতে বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ওফাত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জের চাঁনমারী  আর্মি মার্কেটে মাহবুবে সোবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ওফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হযরত ওয়ায়েস করনী (রহ.) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর আয়োজনেবড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ওফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় ।

হযরত ওয়ায়েজ কুরুনী (রহ.) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল ইসলাম বিদ্যুৎ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে মহান আল্লাহ পাকের কাছে দেশ ও বিশ্বের সকল মানুষের শান্তির জন্য দোয়া কামনা করা হয়।

আব্দুল কাদের হিজরি ৪৭০ সনের রমজান মাসের ১ তারিখে বাগদাদ নগরের জিলান শহরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গী এবং মাতার নাম সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসাইন ইবনে আলীর বংশধর।

জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেছেন, বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করে চলতে পারলে দুনিয়া ও আখেরাতে মুক্তি। সবাই তাঁর জীবনাদর্শ অনুসরণ করে চলবেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost