1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার দাবিতে কলাকান্দা ইউনিয়নে যুবদলের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে যুবদল অবস্থান কর্মসূচি পালন করেছে।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে যুবদল অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের সামনের এই কর্মসূচি পালিত হয়। এর আগে ভোর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হয় যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আসতেই হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ছাত্রদলের আহ্বায়ক আবুল খায়ের রানা, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম মাল’সহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost