1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার : শুক্রবার শপথ নেবেন যে ৫ নতুন উপদেষ্টা, জানা গেলো নাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বেড়েছে। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরো ৫ উপদেষ্টা।

নবনিযুক্ত উপদেষ্টারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।  সেসময় তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়তে পারে।

গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণ সমন্বয়ে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়া ১৩ উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরো ৩ উপদেষ্টা শপথ নেন। এবার নিতে যাচ্ছেন ৫ জন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost