1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

স্বপরিবারে দেশেই আছেন শামীম ওসমান, জানালেন ছেলে অয়ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান স্বপরিবারে থাইল্যান্ড চলে গেছেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এই খবরটি গুজব বলে জানয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন।

শামীম ওসমান তার পরিবারসহ ঢাকাতেই অবস্থান করছেন।

এর আগে ২ আগস্ট রাত থেকে ফেসবুকে গুজব ছড়ানো হয় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন।

এ বিষয়ে শনিবার (৩ আগস্ট) সকালে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি আরও বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

এদিকে, গত ৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন শামীম ওসমান। সভায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে।’

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost