1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

তারাব পৌরসভার ১৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

রূপগঞ্জে তারাব পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের এ বাজেটে আয় ধরা হয়েছে ১৭৩ কোটি ১৫ লক্ষ ২ হাজার ১০৫ টাকা, ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে রবিবার (৭ জুলাই) সকালে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলার নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা নজরুল ইসলাম।

তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, এবারের বাজেটে তারাব পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছর হবে তারাব পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। ২০২৪-২০২৫ অর্থ বছর হবে উন্নয়নের বছর, অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাব পৌরসভা, ইনশাল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় পৌরসভায় উন্নয়নের কাজও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমাকে অনেকই পৌরসভায় জলাবদ্ধতা নিয়ে বলেছেন। আমি বলবো, আমাদের অসচেতনাতার মধ্য দিয়ে আমরাই এ জলাবদ্ধতা সৃষ্টি করেছি। আমরা যেখানে সেখানে ময়লা ফেলছি। খালে, পুকুরে যেখানে পারি সেখানে ময়লা ফেলছি। আমাদের এসব কিছুতে আরও সচেতন হয়ে উঠতে হবে। পৌরসভা কর্তৃপক্ষ ময়লা পরিষ্কার করবেন, সেই সাথে আপনারাও যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকুন। এখন বর্ষাকাল চলছে, জলাবদ্ধতার সমস্যা মারাত্মক আকার ধারণ করে নাই। আমরা যদি সতর্ক হই, তাহলে আমরা এ সমস্যায় আর পরবো না।

বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মো. ফিরোজ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, বি এম আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন, রাসেল শিকদার,আনোয়ার হোসেন,পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost