1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মতলব উত্তরে ইয়াবা কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

মতলব উত্তরে ১৮০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রুবেল প্রধান (৩১)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রাসেল প্রধান মতলব উত্তর উপজেলার উত্তর নাউরী গ্রামের মৃত. মারফত আলীর ছেলে।

২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নাউরী ক্যানেল রোড আব্দুল কাইয়ুমের মুরগীর ফার্মের উত্তর পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী রাসেল প্রধানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় আসামীর হেফাজত হতে ১৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল প্রধান জানায় যে, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা হতে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে মতলব উত্তর উপজেলার বেশি দামে বিক্রি করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল প্রধান এর বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-৩, তারিখ- ০৩ জুন, ২০২৪; জি আর নং-১৫৭, তারিখ- ০৩ জুন, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-১, এএসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান মিয়াজী, এএসআই (নিরস্ত্র) মোঃ সোহাইব হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost