1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

কমানো হলো এলপিজি সিলিন্ডারের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২১২ বার পঠিত

ভোক্তাপর্যায়ে ৩০ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মে) এ দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সোমবার (৩ জুন) সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 এর আগে, গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 একইসঙ্গে সোমবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost