1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে রুখতে প্রস্তুত হচ্ছে শয়তানের অক্ষশক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২২৮ বার পঠিত
চীন, রাশিয়া, ইরান ও কোরিয়ার দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য অশনিসংকেত। ফাইল ছবি

বিশ্বজুড়ে খবরদারি করতে কিছু মিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কিছু শত্রুও সৃষ্টি হয়েছে তাদের। সেই তালিকায় রয়েছে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া। এই ৪ দেশকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অ্যাখ্যায়িত করেছেন অনেক মার্কিন বিশ্লেষক। তারা বলছেন, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে রুখতেই এই চতুর্দেশীয় অক্ষশক্তির জন্ম হচ্ছে।

নিজ স্বার্থের বিরুদ্ধে গেলেই সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে যা ওয়াশিংটনের মূল ব্যবসা হয়েছে দাঁড়িয়েছে। মূলত, সেটাই বুমেরাং হয়েছে মার্কিনিদের জন্য। তাদের চোখের সামনেই জন্ম হচ্ছে শয়তানের অক্ষশক্তির। ইউরোপের জন্যও যা ত্রাস।

২০১৫ সালে ইরানের সঙ্গে বন্ধুত্ব হয় রাশিয়ার। সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে তাদের সখ্যতা গড়ে ওঠে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে পৌঁছে মস্কো ও তেহরানের সম্পর্ক।

অবশ্য আদর্শগত দিক দিয়ে ইরান-রাশিয়ার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কমিউনিজম চর্চা করে রুশরা। বিপরীতে ইসলামি মৌলবাদ অনুশীলন করে ইরানিরা। তবে ভূ-রাজনৈতিক বাস্তবতায় তাদের আদর্শগত পার্থক্য ঘুঁচে গেছে। দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র।

অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে রাশিয়া-ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। ২০২২ সালে রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করে ইরান। আর প্রথম কোনো অমুসলিম দেশ হিসেবে ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে রাশিয়া।

সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছে চীন। রাশিয়ার সঙ্গে আগে থেকেই সখ্যতা ছিল বেইজিংয়ের। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে ইরানের জ্বালানি তেল কিনছে তারা। ২০২১ সালে কৌশলগত সহযোগিতা চুক্তি করে তেহরান ও বেইজিং। এটা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ।

রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রচেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে একই সুরে কথা বলছে দেশটি। সমর্থন করছে একে অন্যকে।

গত ১৩ এপ্রিল ইসরায়েলে নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করে চীন। বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সবধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় মস্কো।

বিশ্লেষকরা বলছেন-চীন, রাশিয়া, ইরান ও কোরিয়ার দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের জন্য অশনিসংকেত। এই চতুর্শক্তির শক্তি ও আকৃতি বাড়লে এবং তাদের মধ্যে সমন্বয় পোক্ত হলে নিশ্চিতভাবেই বিশ্ব ব্যবস্থায় একচেটিয়া প্রভাব খাটাতে সমস্যায় পড়বে পরাশক্তি যুক্তরাষ্ট্র। বিপাকে পড়বে ইউরোপও।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost