1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

না.গঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৫ মে) রাতে সৈয়দপুর কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত মোটর সাইকেল চালকের নাম জুম্মন।

পুলিশ জানায়, কাঠপট্টি এলাকায় জুম্মনের মোটরসাইকেলকে মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জুম্মন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারাণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দীপক কুমার দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় আহত হওয়া অপর আরেকজন মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা বর্তমানে ভালো।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost