
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদালতে তোলা হয় তাকে।
পরে শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুজ্জামানের আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
এর আগে, সকাল থেকে আদালত জুড়ে ছিলো বিএনপি নেতাদের সমাগম। নেতাকর্মীরা আদালতে জড়ো হয়ে গিয়াসউদ্দিনের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। যার কারণে আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা ছিল।
Leave a Reply